বাংলাদেশ জামায়াতে ইসলামী
জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ · ঢাকা-৪

সমৃদ্ধ আগামীর জন্যসৈয়দ জয়নুল আবেদীন

ঢাকা-৪ আসনের এমপি পদপ্রার্থী

দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন

দুর্নীতিমুক্ত, সমৃদ্ধ ও ন্যায়বিচারের বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আপনার একটি ভোট পরিবর্তন আনতে পারে।

সৈয়দ জয়নুল আবেদীন
বাংলাদেশ জামায়াতে ইসলামী
দলীয় পরিচিতি

বাংলাদেশ জামায়াতে ইসলামী

ইসলামী মূল্যবোধ ও ন্যায়বিচারের ভিত্তিতে একটি দুর্নীতিমুক্ত, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ার প্রত্যয়ে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী

বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি গণতান্ত্রিক, ইসলামী ও জনগণকেন্দ্রিক রাজনৈতিক দল। দলটি বিশ্বাস করে, রাষ্ট্র পরিচালনার একমাত্র বৈধ শক্তি জনগণ — ভোটাধিকার, আইনের শাসন ও মানবিক মর্যাদা এই দলের রাজনীতির মূল ভিত্তি।

আপনার একটি ভোট পারে লক্ষ মানুষের জীবন বদলে দিতে। দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন।
৫০+বছরের ঐতিহ্য
৬৪জেলা শাখা
লক্ষ+সদস্য সংখ্যা
দাঁড়িপাল্লানির্বাচনী প্রতীক

দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন

ইসলামী মূল্যবোধ

কুরআন-সুন্নাহ ভিত্তিক নৈতিক রাজনীতি

ন্যায়বিচার

সকলের জন্য সমান অধিকার ও সুবিচার

জনগণের ক্ষমতা

ভোটাধিকার ও অংশগ্রহণমূলক গণতন্ত্র

জনকল্যাণ

শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক ন্যায়বিচার

জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ · ঢাকা-৪

সৈয়দ জয়নুল আবেদীনঢাকা-৪ আসনএর প্রার্থী

  • ঢাকা-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী
  • ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা
  • দুর্নীতিমুক্ত ও ন্যায়বিচার ভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নিবেদিত
  • শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণমূলক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ
প্রার্থী পরিচিতি

সৈয়দ জয়নুল আবেদীনঢাকা-৪ আসনের প্রার্থী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে সৈয়দ জয়নুল আবেদীন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জনসেবা, সততা ও ইসলামী মূল্যবোধে পরিচালিত এক দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক জীবন।

সৈয়দ জয়নুল আবেদীন

সৈয়দ জয়নুল আবেদীন বাংলাদেশ জামায়াতে ইসলামীর একনিষ্ঠ কর্মী ও ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে তিনি শ্যামপুর-কদমতলী এলাকায় জনগণের পাশে দাঁড়িয়েছেন।

শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন ও সামাজিক কল্যাণে তার অবদান এলাকাবাসীর কাছে সুপরিচিত। তিনি বিশ্বাস করেন — সততা, জবাবদিহিতা ও জনগণের আস্থাই সফল নেতৃত্বের মূল চাবিকাঠি।

  • ঢাকা-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী
  • ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা
  • দুর্নীতিমুক্ত ও ন্যায়বিচার ভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নিবেদিত
  • শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণমূলক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ
দাঁড়িপাল্লানির্বাচনী প্রতীক
২০+বছরের অভিজ্ঞতা
ঢাকা-৪নির্বাচনী আসন
জীবনী

ব্যক্তিগত জীবনী ও কর্মজীবন

সৈয়দ জয়নুল আবেদীন
২০+বছরের অভিজ্ঞতা
৫০+সফল প্রজেক্ট
১০০%জনগণের আস্থা

ব্যক্তিগত ও পারিবারিক পরিচয়

সৈয়দ জয়নুল আবেদীন একজন স্বপ্নদ্রষ্টা এবং নিবেদিতপ্রাণ সমাজকর্মী। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে তিনি সাধারণ মানুষের অধিকার আদায়ে এবং সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

শিক্ষা, স্বাস্থ্য এবং অবকাঠামোগত উন্নয়নে তার ভূমিকা সর্বজনবিদিত। তিনি বিশ্বাস করেন যে পরিবর্তনের মূল চালিকাশক্তি হলো সততা এবং জনগণের সাথে নিবিড় যোগাযোগ।

শিক্ষাজীবন

১৯৮৫ সালে পশ্চিম চরাদী ছালেহিয়া সিনিয়র মাদরাসা থেকে বৃত্তিসহ দাখিল পাস করেন। এরপর আলিম, ফাজিল এবং কামিল সম্পন্ন করেন দুর্বাটি আলিয়া মাদরাসা থেকে। পরে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজ বিভাগে প্রথম শ্রেণিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবন

১৯৯৩ সালে একাডেমিক লেখাপড়া শেষ করে কিছুদিন ব্যবসায়ের সাথে সম্পৃক্ত ছিলেন। পরবর্তীতে ইসলামী অর্থনীতির প্রতি অনুরাগী হয়ে ব্যবসা ছেড়ে ব্যাংকিং পেশায় যুক্ত হন। ইসলামী অর্থনীতি এবং ইসলামী ব্যাংকিং এর ওপর তিনি গবেষণাধর্মী বিভিন্ন লেখনি ও কর্মের মাধ্যমে অসামান্য অবদান রেখেছেন। ইসলামের বিভিন্ন বিষয় তাঁর একাধিক পুস্তক পাঠক সমাদৃত হয়েছে।

রাজনৈতিক মতাদর্শ

আমাদের রাজনৈতিক মতাদর্শ ও লক্ষ্য

আমাদের লক্ষ্য কেবল নির্বাচন জেতা নয়, বরং একটি সুস্থ, শিক্ষিত এবং স্বনির্ভর সমাজ বিনির্মাণ করা যেখানে প্রতিটি মানুষের অধিকার সংরক্ষিত থাকবে।
— সৈয়দ জয়নুল আবেদীন

লক্ষ্য

নির্বাচন জেতা নয় — একটি সুস্থ, শিক্ষিত ও স্বনির্ভর সমাজ গঠন

ভিশন

প্রতিটি মানুষের অধিকার সংরক্ষিত এমন আধুনিক ঢাকা-৪

অঙ্গীকার

সততা, নিষ্ঠা ও জনগণের সাথে নিবিড় যোগাযোগের মাধ্যমে পরিবর্তন

কার্যক্রম

সামাজিক ও রাজনৈতিক কার্যক্রম

দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সেবামূলক কাজের সংক্ষিপ্ত সারসংক্ষেপ

০১

সামাজিক নেতৃত্ব ও মানবসেবায় সক্রিয়তা

তিনি এলাকার বহু সামাজিক কার্যক্রমের সঙ্গে জড়িত, গরীব-দুঃখী- অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা-চিকিৎসা ও দাওয়াতি কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন।

  • মোশক নিধন কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান
  • শীতার্তদের মাঝে কম্বল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ
  • অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা
  • জলাবদ্ধতা নিরসন ও পাড়া-মহল্লায় গণসচেতনতা সৃষ্টি
  • রোগীদের চিকিৎসা সহায়তা ও করোনাকালীন সেবা
  • মসজিদ, মাদরাসা ও ইয়াতিমখানায় আর্থিক সহায়তা
০২

শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠান গঠন

২০০৫ সাল থেকে তিনি নৈতিক, মানবিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার কাজে আত্মনিয়োগ করেন। তিনি বিশ্বাস করেন শিক্ষা ছাড়া জাতির উন্নয়ন সম্ভব নয়।

তা'লীমুল মিল্লাত ইসলামিয়া মাদরাসা
তা'লীমুল উম্মাহ মাদরাসা
কর্ডোভা ইন্টারন্যাশনাল স্কুল
তা'লীমুল উম্মাহ হিফজুল কুরআন মাদ্রাসা
সানবিম গ্রামার স্কুল
খন্দকার গিয়াস উদ্দিন জামেয়া দারুল আরকাম ও এতিমখানা

তার উদ্যোগে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলো এলাকার শিশু ও কিশোরদের নৈতিক ও আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলছে।

০৩

রাজনৈতিক সংগ্রাম, মামলা ও জেলজীবন

১৯৯৬ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদানের পর থেকে শ্যামপুর-কদমতলী এলাকায় বিভিন্ন পর্যায়ে সাংগঠনিক দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ঢাকা মহানগরী দক্ষিণ এর মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্য।

২০০৬ সালের ২৮ অক্টোবর বায়তুল মোকাররমে সাহসিকতার সাথে দায়িত্ব পালন
বিগত সরকারের আমলে অসংখ্য মিথ্যা মামলা ও জেল-জুলুমের শিকার
অন্যায় ও জুলুমের বিরুদ্ধে আজও রাজপথে আপসহীন প্রতিবাদী কণ্ঠস্বর
ইসলামী আন্দোলনের একনিষ্ঠ ও অকুতোভয় সৈনিক হিসেবে পথচলা
০৪

আন্তর্জাতিক সফর ও প্রশিক্ষণ

ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং বিষয়ে উন্নত প্রশিক্ষণ ও সেমিনারে অংশ নিতে তিনি বিশ্বের বিভিন্ন দেশ সফর করেছেন এবং সেই অভিজ্ঞতা জনকল্যাণে কাজে লাগাচ্ছেন।

চীনসেমিনার ও প্রশিক্ষণ
হংকংঅর্থনৈতিক উন্নয়ন সফর
মালয়েশিয়াইসলামী ব্যাংকিং প্রশিক্ষণ
বাহরাইনআন্তর্জাতিক সম্মেলন
সৌদি আরবপবিত্র ওমরাহ ও প্রশিক্ষণ
ইশতেহার

নির্বাচনী ইস্তেহার

ঢাকা-৪ আসনের জনগণের প্রতি আমাদের প্রতিশ্রুতি

01

উন্নত অবকাঠামো ও নাগরিক সেবা

জলাবদ্ধতা নিরসন

  • খাল পুনরুদ্ধার ও পুনঃখনন
  • আধুনিক ড্রেনেজ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা

রাস্তা-ঘাট ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন

  • প্রধান সড়ক সংস্কার ও প্রশস্তকরণ
  • নতুন সড়ক, ব্রিজ-কালভার্ট নির্মাণ
  • মেট্রোরেল সংযোগ প্রতিষ্ঠার দাবি
  • আধুনিক ট্রাফিক ব্যবস্থা ও যানজট নিরসন
  • ফুটওভার ব্রিজ নির্মাণ
  • গণপরিবহন সেবা উন্নতকরণ

বর্জ্য ব্যবস্থাপনা ও দূষণ নিয়ন্ত্রণ

  • আধুনিক বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা
  • শিল্পকারখানার বর্জ্য নিয়ন্ত্রণ
  • বায়ু ও শব্দদূষণ কমানোর কার্যকর ব্যবস্থা
  • নিরাপদ দূরত্বে বর্জ্য ডাম্পিং স্টেশন

পরিকল্পিত নগরী গঠন

  • পরিবেশবান্ধব আবাসন ব্যবস্থাপনা
  • পর্যাপ্ত স্কুল, খেলার মাঠ, পার্ক, মসজিদ ও কবরস্থান
  • “প্রত্যেক নাগরিকের জন্য একটি গাছ”—সবুজ ঢাকা-৪ গড়া

মৌলিক সেবা সহজীকরণ

  • বিদ্যুৎ, পানি, স্যানিটেশন নিশ্চিতকরণ
  • সুলভ আবাসন সুবিধা
02

স্বচ্ছ, দুর্নীতিমুক্ত ও আধুনিক প্রশাসন

দুর্নীতিমুক্ত প্রশাসন

  • সকল ক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স
  • স্বচ্ছতা ও জবাবদিহিমূলক প্রশাসন

আধুনিক সরকারি সেবা

  • ডিজিটাল পদ্ধতিতে দ্রুত, সাশ্রয়ী ও স্বচ্ছ সেবা
  • ওয়ার্ডভিত্তিক তথ্য ও সেবা কেন্দ্র
  • অনলাইন আবেদন—ট্র্যাকিং—ডেলিভারি ব্যবস্থার উন্নয়ন
03

শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা

উন্নত শিক্ষা ব্যবস্থা

  • “সবার জন্য শিক্ষা”—শিক্ষা নিশ্চিতকরণ
  • নৈতিক, মানবিক মূল্যবোধসমৃদ্ধ কর্মমুখী শিক্ষা
  • প্রয়োজনীয় শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও উন্নয়ন

আধুনিক চিকিৎসা সেবা

  • নতুন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র স্থাপন
  • নগর স্বাস্থ্যসেবা জোরদার
  • বিনামূল্যে মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা
  • দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সাশ্রয়ী চিকিৎসা

নাগরিক সুরক্ষা

  • অসহায়, প্রান্তিক, সিনিয়র সিটিজেন, নারী, শিশু, সংখ্যালঘু ও প্রতিবন্ধীদের জন্য বিশেষ সেবা
  • বিনামূল্যে বা কম খরচে স্বাস্থ্যসেবা

ডে কেয়ার ও নারীর সুরক্ষা

  • কর্মজীবী মায়েদের জন্য নিরাপদ ডে-কেয়ার
  • নারীর জন্য নিরাপদ পরিবহন ও কর্মপরিবেশ
04

কর্মসংস্থান, শিল্প-বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়ন

কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন

  • তরুণদের কারিগরি প্রশিক্ষণ
  • দক্ষতা বৃদ্ধি কেন্দ্র স্থাপন
  • জনশক্তিকে কর্মোপযোগী করে তোলা

উদ্যোক্তা ও শিল্প সহায়তা

  • যুবকদের উদ্যোক্তা তৈরিতে সহায়তা
  • নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ বিনিয়োগ সুবিধা
  • ট্রেনিং, ঋণ সুবিধা ও বাজারসংযোগ

ব্যবসাবান্ধব পরিবেশ

  • চাঁদাবাজি ও দখলবাজিমুক্ত ব্যবসার পরিবেশ
  • স্থানীয় শিল্প-বাণিজ্যের প্রসার
  • বিনিয়োগে প্রণোদনা

শ্রমিক অধিকার নিশ্চিতকরণ

  • শ্রম আইন বাস্তবায়ন
  • ন্যায্য মজুরি, স্বাস্থ্য ও নিরাপত্তা

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ

  • বাজার মনিটরিং জোরদার
  • খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ
05

নিরাপত্তা, আইন-শৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতি

নিরাপদ ঢাকা-৪ গঠন

  • সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, চুরি-ছিনতাই, ইভটিজিং ও কিশোর গ্যাং দমন
  • টেন্ডারবাজি ও দখলবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

অধিকার ও সম্প্রীতি রক্ষা

  • মানবাধিকার নিশ্চিতকরণ
  • নারী-শিশুর নিরাপত্তা
  • বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা
  • সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা
  • ধর্মীয় নিরাপত্তা নিশ্চিতকরণ

মশক নিধন ও জনসচেতনতা

  • আধুনিক মশা নিধন পরিকল্পনা
  • ওয়ার্ডভিত্তিক সচেতনতা ও পরিচ্ছন্নতা উদ্যোগ
আসন্ন ইভেন্ট

ইভেন্ট ও সমাবেশ

আসন্ন নির্বাচনী প্রচারণার গুরুত্বপূর্ণ ইভেন্ট ও জনসভায় অংশ নিন

ওয়ার্ডভিত্তিক জনসভা
১৫ জুন ২০২৬

ওয়ার্ডভিত্তিক জনসভা

শ্যামপুর ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা ও জনদাবি নিয়ে উন্মুক্ত আলোচনা।

শ্যামপুর কমিউনিটি সেন্টার
যুব সমাবেশ
২০ জুন ২০২৬

যুব সমাবেশ

তরুণদের কর্মসংস্থান, শিক্ষা ও প্রযুক্তি নিয়ে বিশেষ সমাবেশ।

কদমতলী মাঠ
মহিলা সমাবেশ
২৫ জুন ২০২৬

মহিলা সমাবেশ

নারীর নিরাপত্তা, স্বাস্থ্য ও অর্থনৈতিক স্বাধীনতা নিয়ে আলোচনা।

ঢাকা-৪ নির্বাচনী কার্যালয়
সাম্প্রতিক খবর

প্রচারণার সাম্প্রতিক খবর

নির্বাচনী প্রচারণা ও সামাজিক কার্যক্রমের সর্বশেষ আপডেট

শ্যামপুরে মোশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান
১০ জুন ২০২৬

শ্যামপুরে মোশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীনের নেতৃত্বে স্বেচ্ছাসেবকরা ওয়ার্ডজুড়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন।

কর্মসংস্থান মেলায় যুবকদের দক্ষতা প্রশিক্ষণ
৮ জুন ২০২৬

কর্মসংস্থান মেলায় যুবকদের দক্ষতা প্রশিক্ষণ

বেকার যুবকদের জন্য বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ
৫ জুন ২০২৬

দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

নির্বাচনী এলাকার অসহায় পরিবারগুলোর মাঝে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

নির্বাচনী এলাকা

ঢাকা-৪ আসন

শ্যামপুর, কদমতলী, জুরাইন, পোস্তগোলা, বাসাবো ও মুগদা — ঢাকা দক্ষিণ সিটির এই ওয়ার্ডগুলো ঢাকা-৪ আসনের অন্তর্ভুক্ত

ওয়ার্ড ১ — শ্যামপুর
ওয়ার্ড ২ — কদমতলী
ওয়ার্ড ৩ — জুরাইন
ওয়ার্ড ৪ — পোস্তগোলা
ওয়ার্ড ৫ — বাসাবো
ওয়ার্ড ৬ — মুগদা
বাংলাদেশ মানচিত্র
ঢাকা-৪

বাংলাদেশের হৃদয়ে, জনগণের সেবায় নিবেদিত

প্রোফাইল ফ্রেম

প্রোফাইল ফ্রেম ডাউনলোড

আপনার ছবি আপলোড করুন, অবস্থান ঠিক করুন এবং আইডি কার্ড স্টাইল ফ্রেম সহ ডাউনলোড করুন

ক্যাম্পেইন

নির্বাচনী ক্যাম্পেইন

জনগণের দোরগোড়ায় পৌঁছানোর জন্য আমাদের ক্যাম্পেইন কার্যক্রম

নির্বাচনী ক্যাম্পেইন

জনগণের দোরগোড়ায় — সততা, জবাবদিহিতা ও সেবার প্রতিশ্রুতি

দরজায় দরজায় প্রচারণা

প্রতিটি বাড়িতে পৌঁছে দেওয়া ইশতেহার ও জনগণের দাবি শোনা।

স্বেচ্ছাসেবক নেটওয়ার্ক

ওয়ার্ডভিত্তিক স্বেচ্ছাসেবক দল গঠন ও প্রশিক্ষণ।

সামাজিক কল্যাণ কর্মসূচি

দুস্থ, অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সেবামূলক কার্যক্রম।

স্বেচ্ছাসেবক

স্বেচ্ছাসেবক হোন

পরিবর্তনের এই যাত্রায় আমাদের সাথে যুক্ত হয়ে জনগণের সেবায় অংশ নিন

স্বেচ্ছাসেবক হিসেবে আপনি নির্বাচনী প্রচারণা, সামাজিক কার্যক্রম ও জনসচেতনতামূলক কাজে সরাসরি অংশ নিতে পারবেন। আপনার সময় ও দক্ষতা দিয়ে এলাকার উন্নয়নে অবদান রাখুন।

নির্বাচনী প্রচারণায় সক্রিয় ভূমিকা
সামাজিক কল্যাণমূলক কার্যক্রমে অংশগ্রহণ
নেতৃত্ব ও সংগঠন দক্ষতা অর্জনের সুযোগ
সার্টিফিকেট ও স্বীকৃতি প্রদান

আমাদের সাথে যোগাযোগ করুন

আপনার যে কোনো মতামত, পরামর্শ বা জিজ্ঞাসা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরাসরি আমাদের কার্যালয়ে আসতে পারেন অথবা নিচের ফর্মটি পূরণ করতে পারেন।

ফোন

+৮৮০ ১XXXXXXXXX

ইমেইল

contact@syedjoynul.com

ঠিকানা

ঢাকা, বাংলাদেশ